মহালয়া থেকে দশমী—উখড়ার কাল্পনিক রায়চৌধুরী জমিদার বাড়ির কাহিনিতে মঞ্চে রহস্য, প্রেম ও আবেগের অনন্য মেলবন্ধন, আসানসোল ফিনিক্সের নাট্য উৎসবে মুগ্ধ দর্শক
প্রকাশকাল: 11 Oct 2026, 04:12 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বার্নপুর (আসানসোল) : গত কাল মহলয়ার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতিক্ষিত নাটক 'খারিজ'। মহালয়ার আবহে শুরু, আর সমাপ্তি দশমীর বিষণ্ণ মুহূর্তে। দুর্গাপুজোর আধ্যাত্মিকতা, এক কাল্পনিক রাজপরিবারের অন্তর্দ্বন্দ্ব, অহংকার, প্রেম, খুন এবং প্রত্যাখ্যান—সব মিলিয়ে এক টানটান রহস্যময় কাহিনি মঞ্চে তুলে ধরে দর্শকদের মুগ্ধ করল হিরাপুর ফিনিক্স কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যা মূলত ‘আসানসোল ফিনিক্স’ নামেই পরিচিত। ভারতী ভবন, বারণপুর(বার্নপুরের) সহযোগিতায় গতকাল আয়োজিত এই পূর্ণাঙ্গ নাটক, যা ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নির্ধারিত সময় বিকেল ৫টা ২৫ মিনিটে নাটক শুরু হওয়ার আগেই দর্শকাসনের সমস্ত আসন পূর্ণ হয়ে যায়।
নাটকের কাহিনি আবর্তিত হয়েছে উখড়ার কাল্পনিক রায়চৌধুরী জমিদারবাড়ি কে কেন্দ্র করে। পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতার অহংকার, ভালোবাসা, বিশ্বাসের সংকট, খুন এবং প্রত্যাখ্যানের মতো নানা ঘটনা কাহিনিকে দিয়েছে একের পর এক নাটকীয় মোড়। আবেগ ও রহস্যে মোড়া এই কাহিনি দর্শকদের শেষ পর্যন্ত মঞ্চের সঙ্গে বেঁধে রাখে। শিল্পীদের অভিনয়দক্ষতা, সংলাপ পরিবেশন এবং নাটকের গতি দর্শকদের মধ্যে তৈরি করে টানটান উত্তেজনা।
মহালয়া থেকে দশমী—মঞ্চে জীবন্ত দুর্গাপুজোর আবহ
এই নাটকের অন্যতম বড় আকর্ষণ ছিল দুর্গাপুজোর আবহকে মঞ্চে জীবন্ত করে তোলা। বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দুর্গাপুজোর সূচনা থেকে বিসর্জনের আবেগ পর্যন্ত নানা মুহূর্তকে নাটকের কাহিনির সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল, যা দর্শকদের কাছে হয়ে ওঠে বিশেষ অভিজ্ঞতা।
মঞ্চসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছিল রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘দুর্গাদালান’-এর আবহ। দুর্গাপুজোর বিভিন্ন অনুষঙ্গ, সাজসজ্জা এবং পরিবেশ নির্মাণে ছিল নিখুঁত শৈল্পিক ছাপ। গোটা নাটক ও মঞ্চ পরিকল্পনায় নির্মাতাদের সৃজনশীলতা ও পরিশ্রমের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে।
দর্শকদের নজর কাড়ে প্রায় বাস্তবের মতো দেখতে মা দুর্গার প্রতিমা। কার্ডবোর্ড ও কাগজের মতো উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছিল প্রতিমাটি। নিখুঁত নির্মাণশৈলী এবং শিল্পকর্মের সূক্ষ্মতা প্রতিমাটিকে এমন বাস্তবসম্মত রূপ দিয়েছিল যে, প্রথম দর্শনে সেটিকে কাগজের বলে বোঝা কঠিন ছিল। এ ঠিক যেন কুমোরটুলির মাটির মূর্তি। নাটকের মঞ্চসজ্জায় এই অভিনব প্রয়োগ দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
সাড়ে তিন মাসের প্রস্তুতিতে মঞ্চে পূর্ণাঙ্গ প্রযোজনা
এই নাটকের নেপথ্যে ছিল দীর্ঘ প্রস্তুতি, পরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টা। নাটকের কাহিনি ও রচনা করেছেন উদয়ন। মঞ্চসজ্জা ও কারুশিল্পের দায়িত্বে ছিলেন রানা। সংগীত পরিচালনায় ছিলেন প্রেমজিৎ ও জাহ্নবী এবং আলোকসজ্জার দায়িত্ব সামলেছেন সুকান্ত। নাটকটির পরিচালনা করেছেন অমিতাভ।
পরিচালক ও নাট্যকারের বক্তব্য অনুযায়ী, মাত্র সাড়ে তিন মাসের মধ্যে এমন একটি পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনা তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। চিত্রনাট্য, অভিনয়, মঞ্চসজ্জা, সংগীত ও আলোক পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে দলের সদস্যরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সকলের সম্মিলিত পরিশ্রমেই প্রযোজনাটি দর্শকদের কাছে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তাঁরা জানান।
নাটকের শেষে আবেগঘন পরিস্থিতির কথাও তুলে ধরেন বর্ষীয়ান অভিনেতা অমিত দাশ। তাঁর কথায়, এই ধরনের প্রযোজনার অংশ হতে পারা ছিল এক বড় সুযোগ। নাটকের শেষ দৃশ্যের আবেগ সামলে রাখা প্রত্যেকের কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা।অভিনয়ের প্রতিতি চরিত্র ছিল অত্যন্ত সাবলিল ও সুদক্ষ।মঞ্চের পাশাপাশি মঞ্চের বাইরে বা ব্যাক স্টেজে থাকা কলাকুশলীদের কর্মদক্ষতার কথাও বলেন তিনি। অমিত,অমিতাভ, গুরুদাস, উদয়ন, সুভাষ, পলি, রঞ্জিত,অনিন্দিতা, রানা, পায়েল, সুপ্রিয়, অন্তরা, প্রেমজিত, প্রিয়াঙ্কা, লিও, নয়ন ও বৈভব প্রত্যেকের অভিনয় ছিল নজর কাড়ার মত। দর্শকদের কাছ থেকেও প্রত্যেকের অভিনয়দক্ষতার প্রশংসা পাওয়া যায়।
নাটকের বিরতিতে চা, শেষে পুজোর ভোগ
শুধু নাট্য পরিবেশনেই সীমাবদ্ধ থাকেনি আসানসোল ফিনিক্সের আয়োজন। দর্শকদের জন্য ছিল বিশেষ আতিথেয়তার ব্যবস্থাও। নাটকের বিরতিতে উপস্থিত দর্শকদের চা পরিবেশন করা হয়। আর নাটক শেষে সকলের জন্য ছিল পুজোর ভোগের ব্যবস্থা। এই উদ্যোগ অনুষ্ঠানে যোগ করে এক আন্তরিক সামাজিকতা আসানসোল শিল্পাঞ্চলের এই নাট্যদল যে কলকাতা তথা রাজ্যের যে কোন বড় নাট্যদলকে টেক্কা দিতে পারে তা মনে করছেন গতকাল উপস্থিত থাকা প্রত্যেক দর্শক-শ্রোতা সহ আসানসোলের অনেক বিদ্বজনেরা। শিল্পাঞ্চল তথা কলকাতা- পুরুলিয়া- বর্ধমান - দুর্গাপুর সহ দুরদুরান্ত থেকে অনেক দর্শক ছুটে এসেছিলেন এই নাটক দেখতে। অভিনয়, রহস্যময় কাহিনি, নিখুঁত মঞ্চসজ্জা, সংগীত, আলোক পরিকল্পনা এবং দুর্গাপুজোর আবেগ—সব মিলিয়ে আসানসোল ফিনিক্স ও ভারতী ভবনের যৌথ উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসব দর্শকদের কাছে হয়ে ওঠে স্মরণীয়। একটি পূর্ণাঙ্গ নাট্য প্রযোজনাকে সফল করে তুলতে যে নিষ্ঠা, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টা প্রয়োজন, এই আয়োজন তারই পরিচয় দিল। সকলেই বাড়ি ফিরলেন একরাশ মুগ্ধতা ও পরের মঞ্চে আবার এই নাটকটি আরেকবার দেখার অপেক্ষা নিয়ে।