আত্মপ্রকাশ করলো ' কথা ও সুর '
প্রকাশকাল: 11 Oct 2026, 12:37 PM
রিপোর্টার: স্টাফ রিপোর্টার
সম্প্রতি রাঢ় বাংলা সাহিত্য পরিষদ ও ভারতী ভবনের যৌথ উদ্যোগে ভারতী ভবন মঞ্চে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ১৩ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।
সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান ও ধারাবাহিক পৃষ্ঠপোষকতার জন্য সংবর্ধিত হলেন অশোক ব্যানার্জী। শিল্পাঞ্চলের বিশিষ্ট আবৃত্তিকার কাকলি দেবনাথ এই অনুষ্ঠানে আবৃত্তি শুনিয়ে মুগ্ধ করেন উপস্থিত শ্রোতাদের। উল্লেখ্য, এদিনই আত্মপ্রকাশ করলো মূলত সিনিয়র সিটিজেন মহিলাদের নিয়ে গঠিত শ্রুতি নাটক ও আবৃত্তি চর্চার একটি নতুন সংস্থা ' কথা ও সুর ' । এঁরা পরিবেশন করেন চমৎকার একটি কবিতা-কোলাজ
' আর যুদ্ধ নয় ' । কবিতা কোলাজ-এর সংকলন, গ্রন্থনা ও প্রয়োগ-এ ছিলেন উৎপল সিনহা। অংশগ্রহণ করেন বন্দনা রায়, সোমা সিকদার, বন্দনা ভট্টাচার্য, শিখা দে ও শুক্লা রায়। সমবেত দর্শক-শ্রোতাদের প্রশংসা অর্জন করে সদ্যগঠিত সংস্থাটি। শিল্পাঞ্চলের সংস্কৃতি চর্চায় আগামীতে নতুন মাত্রা যোগ করার সম্ভাবনা রয়েছে ' কথা ও সুর ' - এর। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মানস বিশ্বাস।