‘ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল’—নির্মল সাথীদের সচেতনতা প্রচার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

‘ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল’—নির্মল সাথীদের সচেতনতা প্রচার

প্রকাশকাল: 08 Oct 2026, 12:26 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: ‘ক্লিন আসানসোল, গ্রিন আসানসোল’ কর্মসূচিকে সামনে রেখে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে শহরজুড়ে ধারাবাহিকভাবে স্বচ্ছতা সচেতনতা অভিযান চালানো হচ্ছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে আজ সকালে ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে পুরনিগমের নির্মল সাথী দলের সদস্যরা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করেন।





অভিযানের সময় নির্মল সাথীরা স্থানীয় বাসিন্দাদের রাস্তায় যত্রতত্র আবর্জনা না ফেলার আবেদন জানান। পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শহরকে স্বচ্ছ রাখতে পুরনিগমকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।





সচেতনতা অভিযানে জানানো হয়, রাস্তায় কেউ আবর্জনা ফেলতে দেখা গেলে তার বিরুদ্ধে পুরনিগমের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে। একইসঙ্গে নিয়ম ভঙ্গের জন্য সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানার কথাও জানানো হয়।





পুরনিগমের লক্ষ্য, আসানসোলকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তোলা। এই উদ্যোগকে সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।





মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে চলা এই সচেতনতা অভিযানের মূল বার্তা—“রাস্তায় আবর্জনা ফেলব না, আসানসোলকে স্বচ্ছ ও সুন্দর করে তুলব।”

শেয়ার করুন: