কুলটিতে গোপাল মাহাতো হত্যা: মূল অভিযুক্ত অনিল মুনিয়া গ্রেফতার, ৫ দিনের পুলিশি হেফাজত
প্রকাশকাল: 07 Oct 2026, 06:15 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার টিনাকুড়িতে গোপাল মাহাতো হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত অনিল মুনিয়াকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ১৯ আগস্ট ২০২৫-এর এই হত্যাকাণ্ডের তদন্তে দীর্ঘদিন ধরেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমান থেকে অনিল মুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। এরপর বুধবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে এই ঘটনায় অনিল মুনিয়ার স্ত্রী হেনা দেবী, রকি মুনিয়া, কৃষ্ণা নুনিয়া এবং পঙ্কজ নুনিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনিল মুনিয়ার সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বর্তমানে অনিল মুনিয়াকে হেফাজতে নিয়ে হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং পুরো ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা করছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তদন্ত এখনও চলছে।