খড়দহে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ
প্রকাশকাল: 07 Oct 2026, 05:31 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
খড়দহের বন্দিপুর ও পাতুলিয়া এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তোলাবাজির অভিযোগ এবং দলের মধ্যে ‘তৃণমূলীকরণ’ হচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বচসা, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় চার বিজেপি কর্মী আহত হয়েছেন।
সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় বিজেপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। অভিযোগ, তোলাবাজি নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে। এরপরই সংঘর্ষ শুরু হয়।
অভিযোগ, সংঘর্ষের সময় বোমা ছোড়া হয়। আহত চার বিজেপি কর্মীকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে ফের মারপিট শুরু হয়। এমনকি স্বাস্থ্যকেন্দ্র চত্বরেও বোমাবাজির অভিযোগ ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে।
খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে পাতুলিয়া এলাকায় পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠায় নতুন করে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
রহড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিজেপির উত্তর শহরতলী জেলা সভাপতি চন্ডীচরণ রায় জানিয়েছেন, দলের কেউ ঘটনায় জড়িত থাকলে সংগঠনের তরফেও ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের আগে খড়দহে বিজেপির অন্দরের এই সংঘর্ষ রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। আপাতত পুলিশের তদন্তেই নজর রয়েছে।