জামুড়িয়ায় পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

জামুড়িয়ায় পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ

প্রকাশকাল: 20 Sep 2026, 02:56 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
জামুড়িয়ায় পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন


জামুড়িয়া: জামুড়িয়া থানার অন্তর্গত বেনালি গ্রামে রবিবার সকালে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম মধু হেমরম। তিনি বেনালি টুইলা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধু হেমরম গত ১৮ সেপ্টেম্বর সকালে পদ্মফুল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।


বিজ্ঞাপন / SponsoredIn-Article Ad
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের কোলিয়ারির কাছে অবস্থিত একটি পুকুরে জলে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন। এরপর এলাকায় বিষয়টি জানানো হয় এবং পুলিশকেও খবর দেওয়া হয়।

শেয়ার করুন: