আসানসোলে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্যবসায়ীদের দেওয়া হল Fire NOC ও লাইসেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশকাল: 07 Oct 2026, 06:15 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল : আসানসোলচেম্বার অফ কমার্স ভবনে ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হল। West Bengal Fire & Emergency Services Department, আসানসোল চেম্বার অফ কমার্স এবং Hotel Owners Association-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে শহরের বহু ব্যবসায়ী ও চেম্বারের সদস্য অংশ নেন।
ক্যাম্পে আসানসোল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার চিন্ময় বকশী, কে. ডি. রক্ষিত এবং AFO অভিজিৎ তন্তুবায় ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নিয়ম ও বিধি সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
বিশেষভাবে Fire Licence এবং Fire NOC নেওয়ার প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন করার পদ্ধতি এবং এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। অনেক ব্যবসায়ী এমন কিছু অগ্নি নিরাপত্তা বিধি সম্পর্কেও জানতে পারেন, যেগুলি সম্পর্কে তাঁদের আগে স্পষ্ট ধারণা ছিল না।
এই উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল চেম্বার ও ফায়ার বিভাগের মধ্যে আরও ভালো সমন্বয় তৈরি করা, যাতে ভবিষ্যতে ব্যবসায়ীদের Fire NOC বা লাইসেন্স সংক্রান্ত কাজে অযথা হয়রানির মুখে পড়তে না হয়।
অনুষ্ঠানে স্টেশন অফিসার চিন্ময় বকশী আশ্বাস দেন, আগামী দিনে চেম্বারের সদস্যদের Fire NOC ও লাইসেন্স সংক্রান্ত কাজে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশিকা দেওয়া হবে এবং তাঁদের যাতে অযথা কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সে বিষয়ে ফায়ার বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
শিবিরে শতাধিক ব্যবসায়ী ও চেম্বারের সদস্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চেম্বারের এই উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন উদ্যোক্তারা।