কুমারপুর কল্যাণপুর হাউজিং মোড়ে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ, গুরুতর জখম বাইক আরোহী
প্রকাশকাল: 06 Oct 2026, 02:59 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
নিজস্ব সংবাদদাতা, আসানসোল:
আসানসোলের কুমারপুর কল্যাণপুর হাউজিং মোড় সংলগ্ন বিবেকানন্দ সরণিতে ডাম্পার ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক মোটরসাইকেল আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ কল্যাণপুর হাউজিং এলাকা থেকে সৃষ্টিনগরের দিকে যাচ্ছিলেন ওই মোটরসাইকেল আরোহী। সেই সময় একটি র্যাকবোঝাই ডাম্পারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী ডাম্পারের চাকার কাছে আটকে পড়েন বলে স্থানীয়রা জানান। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনায় তাঁর গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। আহত ব্যক্তির পরিচয় ও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার পরেই রাস্তার নিরাপত্তা ও ভারী যান চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বিবেকানন্দ সরণি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা পশ্চিম দিক দিয়ে আসানসোল শহরের সঙ্গে এনএইচ-২-এর সংযোগ স্থাপন করে। পাশাপাশি এই রাস্তার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ হাসপাতাল, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়।
স্থানীয়দের দাবি, এই রাস্তার আশপাশে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল, ই.এস.আই হাসপাতাল, এইচ.এল.জি মেমোরিয়াল হাসপাতাল-সহ একাধিক হাসপাতাল রয়েছে। পাশাপাশি এ.জি চার্চ স্কুল, নারায়ণা স্কুল, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল, কলেজিয়েট স্কুল-সহ প্রায় ১৬টি স্কুল এবং আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোল পলিটেকনিকের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করা হয়। ফলে দিনের বেলায় রাস্তাটিতে যানবাহন ও পথচারীদের চাপ যথেষ্ট বেশি থাকে বলে তাঁদের দাবি।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এত ব্যস্ত একটি রাস্তায় সকাল ১১টার সময় র্যাকবোঝাই ভারী ডাম্পার চলাচল কীভাবে সম্ভব? তাঁদের অভিযোগ, রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল। এই পরিস্থিতিতে দিনের ব্যস্ত সময়ে ভারী যান চলাচল দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে বলে তাঁদের দাবি। তাঁদের মতে, প্রশাসন চাইলে দিনের পরিবর্তে শুধুমাত্র রাতের সময়ে বড় ও ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি ও অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ফলপ্রসূ ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তায় পর্যাপ্ত পুলিশ বা ট্রাফিক কর্মী মোতায়েন না থাকায় যান নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এর পাশাপাশি প্রায়ই যানজটের সমস্যাও তৈরি হয় বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্ঘটনার পর ফের একবার রাস্তার বেহাল দশা, ভারী যান চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত রাস্তা সংস্কার, পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভারী যান চলাচলের সময়সীমা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।