কুনুস্তোরিয়া এরিয়া অফিসের সামনে ECL-এর ঠিকা শ্রমিকদের বিক্ষোভ, পুজো বোনাস-সহ একাধিক দাবিতে স্মারকলিপি
প্রকাশকাল: 05 Oct 2026, 06:03 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুনুস্তোরিয়া: দুর্গাপুজোর আগে ECL-এর কুনুস্তোরিয়া এরিয়ার ঠিকা শ্রমিকদের দ্রুত পুজো বোনাস প্রদান-সহ বিভিন্ন দাবিতে সোমবার ECL কুনুস্তোরিয়া এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। এদিন অফিসের সামনে জড়ো হয়ে তাঁরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ শেষে ঠিকা শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ECL কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
ই কর্মসূচিতে ঠিকা শ্রমিক নেতা এবং CITU তথা KTMS-এর নেতৃত্বস্থানীয়রা উপস্থিত ছিলেন। বিক্ষোভে বিরজু যাদব, অনুপম চট্টোপাধ্যায়, আসগর আলি, নাসির মিঞা, শম্ভু চৌধুরী-সহ বহু ঠিকা শ্রমিক অংশগ্রহণ করেন।
শ্রমিকদের দাবি, দুর্গাপুজোর আগেই তাঁদের পুজো বোনাস প্রদান-সহ অন্যান্য সমস্যাগুলির দ্রুত সমাধান করতে হবে।