নবান্ন-কাণ্ডে বড়সড় মোড়! আকাঙ্ক্ষার পর ধেমোমেনের অভিজিৎও গ্রেফতার
প্রকাশকাল: 05 Oct 2026, 01:07 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কলকাতা/আসানসোল: প্রধানমন্ত্রীর দফতরের (PMO) আধিকারিকের পরিচয় দিয়ে নবান্নে প্রবেশ করে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিযোগে তদন্তে নতুন মোড়। আকাঙ্ক্ষা বিদ্যার্থীকে গ্রেফতারের পর এবার আসানসোলের ধেমোমেন এলাকার বাসিন্দা অভিজিৎ মাহাতোকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত দু’জনকেই তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের পূর্ত দফতরে একটি ই-মেল আসে। সেখানে নিজেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের PMO টিমের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আকাঙ্ক্ষা বিদ্যার্থী পশ্চিমবঙ্গে আসার কথা জানান। একই সঙ্গে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কুলটির বিধায়ক ড. অজয় কুমার পোদ্দারের সঙ্গে সাক্ষাতের আবেদন করা হয়।
এরপর ৩০ সেপ্টেম্বর নবান্নে মন্ত্রীর দফতরে পৌঁছন আকাঙ্ক্ষা। তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন বলে অভিযোগ। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও বৈঠকের সময় আসানসোলের ধেমোমেন কোলিয়ারি এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ায় সন্দেহ তৈরি হয় বলে তদন্তকারী সূত্রের দাবি।
সূত্রের দাবি, ধেমোমেনের ব্যবসায়ী তথা স্থানীয় তৃণমূল নেতা রোহিত নুনিয়াকে ঘিরে চলা রাজনৈতিক টানাপড়েন এবং তাঁর পরিবারের ব্যবসা নিয়ে ‘সমঝোতা’র প্রসঙ্গ ওঠে। পাশাপাশি ফলতার জাহাঙ্গীর খান সংক্রান্ত একটি বিষয়েও সমঝোতা করানোর দাবি করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।
PMO-তে যাচাই, মেলেনি পরিচয়ের তথ্য
অভিযোগ ওঠার পর আকাঙ্ক্ষার পরিচয় যাচাই করা হয়। মন্ত্রীর দফতরের তরফে PMO-র সঙ্গে যোগাযোগ করা হলে জিতেন্দ্র সিংহের PMO টিমে ‘ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী’ নামে কোনও মহিলা আধিকারিকের তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, PMO-র নাম ব্যবহার করে পাঠানো ই-মেল এবং ব্যবহৃত ফোন নম্বর নিয়েও বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। প্রায় দেড় বছর আগে জিতেন্দ্র সিংহের সঙ্গে আকাঙ্ক্ষার সাক্ষাৎ হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই সময়ের ছবি ব্যবহার করে নিজের পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
ধেমোমেন থেকে দিল্লি, তদন্তের পরিধি বাড়ছে
তদন্তে এবার সামনে এসেছে আসানসোলের ধেমোমেনের যোগ। পুলিশ সূত্রের দাবি, গ্রেফতার হওয়া অভিজিৎ মাহাতো ধেমোমেনের ব্যবসায়ী তথা স্থানীয় তৃণমূল নেতা রোহিত নুনিয়ার বড় জামাই।
অন্যদিকে, দিল্লি থেকে PMO আধিকারিকের পরিচয়ে ফোন করা ব্যক্তির সন্ধানও চালানো হচ্ছে। রোহিত নুনিয়ার ছোট জামাই-সহ আরও কয়েকজন তদন্তকারীদের নজরে রয়েছেন বলে সূত্রের দাবি।
আকাঙ্ক্ষা যে গাড়িতে করে নবান্নে এসেছিলেন, সেই গাড়ির মালিককেও চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তকারীদের দাবি, ওই গাড়ির সঙ্গেও আসানসোলের যোগ রয়েছে।
ঘটনার তদন্তে হাওড়া সিটি পুলিশ, আসানসোল-দুর্গাপুর পুলিশ এবং রাজ্য পুলিশের বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ধেমোমেনে গুলি-কাণ্ডের পর ফের চাঞ্চল্য
উল্লেখ্য, এর কয়েক দিন আগেই ধেমোমেন কোলিয়ারি এলাকায় রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠেছিল। গুলি চলার অভিযোগের পর ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ওই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।
এর মধ্যেই PMO-র নাম ব্যবহার করে নবান্নে প্রবেশের অভিযোগ এবং সেই ঘটনায় ধেমোমেনের যোগ সামনে আসায় আসানসোল শিল্পাঞ্চলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এখন তদন্তকারীদের মূল লক্ষ্য—নকল ই-মেল ও ফোনের নেপথ্যে কারা ছিল, নবান্নে প্রবেশের পরিকল্পনার আসল উদ্দেশ্য কী এবং এই ঘটনায় আরও কারা জড়িত। আকাঙ্ক্ষা বিদ্যার্থী ও অভিজিৎ মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।