কুলটিতে অবৈধ কয়লা খনন ও পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

কুলটিতে অবৈধ কয়লা খনন ও পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান

প্রকাশকাল: 05 Oct 2026, 11:55 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কুলটি: অবৈধ কয়লা খনন ও পাচারের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল কুলটি থানার পুলিশ। BCCL-এর সিবি এরিয়া অন্তর্গত বোর্ডরা খনির কাছে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করেছে পুলিশ।





জানা গিয়েছে, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশোক সিনহা মহাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল বোর্ডরা কবরস্থানের কাছে খনি সংলগ্ন ঝোপঝাড় এলাকায় আচমকা অভিযান চালায়। পুলিশকে দেখতে পেয়ে সেখানে অবৈধ কয়লা খনন ও মজুতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি বুঝে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।





এরপর এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরের মাধ্যমে চৌরঙ্গী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।





অবৈধ কয়লা কারবারিদের মধ্যে আতঙ্ক





পুলিশের এই অভিযানের পর কুলটির সংশ্লিষ্ট এলাকায় অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অবৈধ কয়লা খনন, মজুত এবং পরিবহণের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।





ডিবুডিহ চেকপোস্টেও বাড়ানো হয়েছে নজরদারি





অন্যদিকে, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের গুরুত্বপূর্ণ ডিবুডিহ চেকপোস্টেও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে চলাচলকারী পণ্যবাহী গাড়িগুলিতে জোরদার করা হয়েছে তল্লাশি। বৈধ কাগজপত্র ছাড়া যাতে কোনওভাবেই কয়লা পরিবহণ করা না যায়, তা নিশ্চিত করতে প্রতিটি গাড়ির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।





পুলিশের এই ধারাবাহিক অভিযানে কুলটি ও সংলগ্ন এলাকায় অবৈধ কয়লা খনন ও পাচার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন: