নিয়ামতপুরে বহুতল আবাসনে গভীর রাতে আগুন, পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

নিয়ামতপুরে বহুতল আবাসনে গভীর রাতে আগুন, পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রকাশকাল: 04 Oct 2026, 12:03 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নিয়ামতপুর: গভীর রাতে বহুতল আবাসনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলটির নিয়ামতপুরে। তবে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আবাসনের বাসিন্দারা।





রবিবার গভীর রাতে নিয়ামতপুর ফাঁড়ির পিছনে অবস্থিত একটি বহুতল আবাসন থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখেন ফাঁড়ির পুলিশকর্মীরা। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ আবাসনের বাসিন্দাদের ঘুম থেকে তুলে নিরাপদে বাইরে বের করে নিয়ে আসে।





এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় আবাসনের পার্কিংয়ে থাকা ছয়টি মোটরবাইক এবং একটি চারচাকা গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।





ঘটনাকে কেন্দ্র করে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের এক আধিকারিকের প্রাথমিক অনুমান, কোনও একটি গাড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





অন্যদিকে, দমকল আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ওই বহুতল আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে বহুতল আবাসনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।





পুলিশের দ্রুত হস্তক্ষেপ এবং সময়মতো বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কারণেই বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন: