৩৫ কিমি বাইক চালিয়ে বিরল রক্তদান, বাঁচল মা ও অনাগত সন্তান - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

৩৫ কিমি বাইক চালিয়ে বিরল রক্তদান, বাঁচল মা ও অনাগত সন্তান

প্রকাশকাল: 03 Oct 2026, 01:29 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কাঁথি: মানবিকতার টানে ৩৫ কিলোমিটার পথ বাইক চালিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে পৌঁছে গেলেন রামনগরের যুবক দেবদুলাল পাঁজা। তাঁর এক ইউনিট AB Negative রক্তদানে সংকটময় মুহূর্তে সাহায্য পেলেন এক সন্তানসম্ভবা মহিলা।





কাঁথি মহকুমা হাসপাতালে জরুরি সিজারিয়ান অস্ত্রোপচারের আগে রক্তের প্রয়োজন দেখা দেয় কবিতা জানার। কিন্তু বিরল AB Negative রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। খবর পৌঁছয় ‘এফ. এফ. ই. লিভিং ব্লাড ব্যাংক’-এর কাছে। শুরু হয় রক্তদাতার খোঁজ।





শেষ পর্যন্ত যোগাযোগ করা হয় রামনগরের মিরগোদার বাসিন্দা ও নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা দেবদুলাল পাঁজার সঙ্গে। মানবিক আবেদনে সাড়া দিয়ে তিনি সঙ্গে সঙ্গে রক্তদানে রাজি হন। এরপর প্রায় ৩৫ কিলোমিটার পথ দেড় ঘণ্টায় বাইক চালিয়ে হাসপাতালে পৌঁছে রক্তদান করেন তিনি।





দেবদুলালের এই উদ্যোগে সংকটের সময়ে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা হয়। তাঁর এই নিঃস্বার্থ স্বেচ্ছা রক্তদান মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

শেয়ার করুন: